৩ বৈশাখ, ১৪৩৩
১৬ এপ্রিল, ২০২৬

হঠাৎ উত্তপ্ত জাতীয় সংসদ

Admin Published: March 12, 2026, 5:36 pm
হঠাৎ উত্তপ্ত জাতীয় সংসদ

ডিএনএন ডেস্ক: জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে সংসদ হঠাৎই উত্তপ্ত হয়ে উঠেছে। সংসদের কার্যবিধি অনুযায়ী বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় সংসদে ভাষণ দিতে আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় রাষ্ট্রপতির নাম ঘোষণার সময়ই বিরোধী দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন। তারা হাতে বিভিন্ন লেখা সম্পর্কিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।এক পর্যায়ে রাষ্ট্রপতি প্রবেশের হুইসেল বাঁজলে জামায়াতসহ বিরোধী দলগুলোর সংসদ সদস্যরা বসে পড়েন। পরে জাতীয় সংগীত শুরু হলে সবাই দাঁড়িয়ে যান।



তবে জাতীয় সংগীত শেষ হওয়ার পরপরই সংসদ সদস্যরা আবার ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এক পর্যায়ে রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধী দলের সংসদ সদস্যরা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা অধিবেশন ওয়াকআউট করে বেরিয়ে যান।