২৯ ফাল্গুন, ১৪৩২
১৩ মার্চ, ২০২৬

রাজশাহীর ছয়টি আসনের চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত বিজয়ী

Admin Published: February 13, 2026, 1:19 am
রাজশাহীর ছয়টি আসনের চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত বিজয়ী

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। দুটি আসনে জামায়াত ইসলামের প্রার্থীরা জয়লাভ করেছেন।

জেলার ছয়টি আসনের মধ্যে এখন পর্যন্ত পোস্টল ভোটসহ বেসরকারি ফলাফল অনুযায়ী 


রাজশাহী-১ ( তানোর- গোদাগাড়ী) আসনের মোট ১৬০ কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী 

অধ্যাপক মুজিবুর রহমান ১৬৯৭৮৪ ভোট পেয়েছেন বিজয়ী। এ আসনে বিএনপির প্রার্থী মেজর জেনারেল শরিফ উদ্দিন পেয়েছেন ১৬৯০১০ ভোট। 


রাজশাহী-২ (সদর) আসনে মোটকেন্দ্র ১১৬ টি।  এরমধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু পেয়েছেন ১২৫৬৪৭ ভোট ৷ এ আসনে জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ৯৭৪৬৬ ভোট।


রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মোটকেন্দ্র ১৩১ টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন পেয়েছেন ১৭৬৪৬৮ ভোট। এ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পেয়েছেন ১৩৬৫৬৫ ভোট। 


রাজশাহী-৪ (বাগমারা) আসনে মোট ভোটকেন্দ্র ১২২টি। এর মধ্যে ১২২ টি কেন্দ্রের প্রাপ্ত ফলে বিএনপির সমর্থিত প্রার্থী ডি এম জিয়া পেয়েছেন ৯৬৮৩২ ভোট। এ আসনে জামায়াত ইসলামের প্রার্থী ডাক্তার আব্দুল বারী সরদার পেয়েছেন ১০৩৬২১ হাজার ভোট।

রাজশাহী ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মোট ভোট কেন্দ্র ১৩২ টি। এরমধ্যে  ১৩২ টি কেন্দ্রের ফলাফলে বিএনপির সমর্থিত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল পেয়েছেন ১২৩৬১২ ভোট। এখানে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৫৫৮৭৩ ভোট। 


রাজশাহী-৬ (চারঘাট-বাঘা)  আসনে মোট ভোট কেন্দ্র ১১৯ টি। এরমধ্যে ১১৯ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপি'র প্রার্থী আবু সাঈদ চাঁদ পেয়েছেন ১৪৮৬৭২ ভোট। এ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী নাজমুল হক  পেয়েছেন  ৯২৯৬৫ ভোট।