স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। দুটি আসনে জামায়াত ইসলামের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
জেলার ছয়টি আসনের মধ্যে এখন পর্যন্ত অসমর্থিত সূত্রের প্রাপ্ত তথ্য অনুযায়ী
রাজশাহী-১ ( তানোর- গোদাগাড়ী) আসনের মোট ১৫৯ কেন্দ্রের মধ্যে ৫৫ টি কেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী
অধ্যাপক মুজিবুর রহমান ৬৪,১৩৪ ভোট পেয়েছেন। এ আসনে বিএনপির প্রার্থী মেজর জেনারেল শরিফ উদ্দিন পেয়েছেন ৫৪০২৬ ভোট।
রাজশাহী-২ (সদর) আসনে মোটকেন্দ্র ১১৫ টি। এরমধ্যে ২২টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু পেয়েছেন ২২১২৯ ভোট৷ এ আসনে জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১৭,৮১৪ ভোট।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মোটকেন্দ্র ১৩১ টি। এরমধ্যে ৭৭ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন পেয়েছেন ১০৫২০১ ভোট। এ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পেয়েছেন ৭৩,১৮৯ ভোট।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে মোট ভোটকেন্দ্র ১২২টি। এর মধ্যে ৬১টি কেন্দ্রের প্রাপ্ত ফলে বিএনপির সমর্থিত প্রার্থী ডি এম জিয়া পেয়েছেন ৫৯২৯৯ ভোট। এ আসনে জামায়াত ইসলামের প্রার্থী ডাক্তার আব্দুল বারী সরদার পেয়েছেন ৬৪২১০ হাজার ভোট।
রাজশাহী ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মোট ভোট কেন্দ্র ১৩২ টি। এরমধ্যে ১১০ টি কেন্দ্রের ফলাফলে বিএনপির সমর্থিত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল পেয়েছেন ১,২৫২০১ভোট। এখানে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৫৬,৪৯৯ ভোট।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মোট ভোট কেন্দ্র ১১৫ টি। এরমধ্যে ৪২ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপি'র প্রার্থী আবু সাঈদ চাঁদ পেয়েছেন ৪৯২২৭ ভোট। এ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৩৩০১২ ভোট।