২৯ ফাল্গুন, ১৪৩২
১৩ মার্চ, ২০২৬

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু, কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন

Admin Published: February 12, 2026, 8:48 am
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু,  কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন

স্টাফ রিপোর্টার : সকাল সকাল বিপুল পরিমাণ ভোটারদের উপস্থিতিতে রাজশাহীতে শুরু হয়েছে ভোট গ্রহণ। রাজশাহী নগর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্রে সকাল সাড়ে সাতটার আগেই মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। যথারীতি সকাল সাড়ে সাতটায় রাজশাহীর সব কেন্দ্রগুলোতে এক যুগে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সকাল ভোট কেন্দ্রমুখী মানুষের স্রোত ভোট উৎসবে পরিণত হয়েছে। সকালের দিকে জেলার পবা উপজেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায় নারী ভোটারদের লম্বা লাইন।

সকাল সাড়ে সাতটায় রাজশাহী-৩ আসনে  জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের পর তিনি সাংবাদিকদের বলেন মানুষ দীর্ঘদিন পর কেন্দ্রে এসে ভোট দিতে পারছেন। তিনি আশা করেন, সব মিলিয়ে এবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

এদিকে জেলার অন্যান্য আসনের কেন্দ্র সমূহে সকাল থেকে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট শুরুর পর থেকে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।