৬ ভাদ্র, ১৪৩৩
২১ আগস্ট, ২০২৬

বাঘায় ডিবি পরিচয়ে বাড়িতে তল্লাশির পরদিন খেলনা পিস্তলসহ আটক ২

Admin Published: August 6, 2026, 10:56 pm
বাঘায় ডিবি পরিচয়ে বাড়িতে তল্লাশির পরদিন খেলনা পিস্তলসহ আটক ২

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বাড়িতে তল্লাশির নামে প্রবেশ এবং নগদ টাকা ও মোবাইল ফোন আত্মসাতের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ ।


স্থানীয় সূত্র ও অভিযোগকারী পরিবারের তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া গ্রামের চাকরিচ্যুত সেনা সদস্য সৈনিক মো. হাসিবুল হাসান (২৫), একই উপজেলার মারিয়া গ্রামের মো. সোহেল রানা (২৮) এবং তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও একজন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদা পাড়া এলাকার বাসিন্দা মোছা. আরিফা বেগমের বাড়িতে যান। তারা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বাড়িতে তল্লাশি চালানোর কথা বলে ভেতরে প্রবেশ করেন।


অভিযোগে বলা হয়, বাড়ির সদস্যদের বাইরে রেখে তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি করেন। কিছুক্ষণ পর তারা চলে গেলে বাড়ির মালিক আরিফা বেগম ও তার স্বামী দেখতে পান, তাদের ব্যবহৃত একটি ভিভো টাচ মোবাইল ফোন এবং আলমারির ড্রয়ারে রাখা ৬০ হাজার টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর বিষয়টি নিয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন।