৬ আষাঢ়, ১৪৩৩
২১ জুন, ২০২৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৪৮ জন

Admin Published: June 19, 2025, 6:47 pm
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৪৮ জন

ডিএনএন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৮ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।


এদিকে বিভাগওয়ারি আক্রান্ত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর রয়েছে- চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫ জন, ঢাকা উত্তর সিটিতে ২০ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং রংপুর বিভাগে ৩ জন।


চলতি বছর জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৯২৬ জন। এই সময়ে ডেঙ্গুজনিত কারণে মৃত্যু হয়েছে ৩০ জনের।