ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের এলাকা থেকে দক্ষিণপূর্ব
আফ্রিকার দেশ মালাউইয়ের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
তল্লাশি করে তার কাছ থেকে ১ কেজি কোকেন পাওয়া যায়। বুধবার (২৪ জানুয়ারি)
রাতে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রাথমিকভাবে তার নাম জানা
যায়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান গণমাধ্যমকে
বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ বিষয়ে বৃহস্পতিবার প্রেস কনফারেরেন্সের মাধ্যমে বিস্তারিত
জানানো হবে।
জানা গেছে, উদ্ধার হওয়া কোকেনের বাজারমূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা।