ডিএনএন ডেস্ক :
রাজবাড়ীতে বিভিন্ন সময় হারিয়ে বা চুরি হয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। সোমবার (৮ জুলাই) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মালিকদের কাছে মোবাইলগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ পিপিএম।
জানা গেছে, রাজবাড়ী জেলার পাঁচটি থানায় প্রতিদিন মোবাইল হারানোর জিডি হয়। জিডি নিয়ে নিয়মিত কাজ করে জেলা পুলিশের একটি টিম। রাজবাড়ী সদর থানায় ৪২টি, গোয়ালন্দ ঘাট থানায় ১২টি, পাংশা মডেল থানায় ২৩টি, কালুখালী থানায় ১২টি ও বালিয়াকান্দি থানায় ১৮টি জিডির পরিপ্রেক্ষিতে রাজবাড়ী জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল হারানো অথবা চুরি যাওয়া ১১১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে। এছাড়াও চলতি বছরের মে মাস পর্যন্ত ৪৯০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাছাড়া এমএফসি সংক্রান্ত বিকাশ/নগদের ৪২,০০০ টাকা উদ্ধার করা হয় এবং ৮টি হ্যাক ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি করা হয়।