১০ বৈশাখ, ১৪৩৩
২৩ এপ্রিল, ২০২৬

আমি জিতলেই জিতবে বাংলাদেশ: মিথিলা

Admin Published: November 15, 2025, 11:59 pm
আমি জিতলেই জিতবে বাংলাদেশ: মিথিলা

ডিএনএন ডেস্ক: থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্সের মঞ্চে ইতোমধ্যেই নিজের অবস্থান জানান দিয়েছেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে ‘পিপলস চয়েস’ ভোটে প্রথম স্থানে উঠে এসেছেন বাংলাদেলের এই গ্ল্যামার গার্ল।এখন পর্যন্ত মিস ইউনিভার্স অ্যাপে ভোটে চিলি ও ফিলিপাইনকে পেছনে ফেলে ৬ লাখ ৭৪ হাজার ৯২৬ ভোটে এগিয়ে শীর্ষস্থানে রয়েছেন মিথিলা।




এর আগে সেরা দশ থেকে সেরা পাঁচ, এরপর তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে এসে রীতিমতো দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন মিথিলা। সামাজিকমাধ্যমে এখন তার জন্য চলছে তুমুল ভোট ক্যাম্পেইন।


থাইল্যান্ড থেকে মিথিলা বলেন, এখন বাংলাদেশ এক নম্বরে। এটি শুধু আমার নয়, আমাদের সবার জয়। ভোট দিতে থাকুন ১৯ নভেম্বর পর্যন্ত। চলুন, একসঙ্গে ইতিহাস গড়ি- অপ্রতিরোধ্য বাংলাদেশ! এবার জয় আমাদের হবে। আমি জিতলেই জিতবে বাংলাদেশ।


বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেশকে রিপ্রেজেন্ট করার এই যুদ্ধে মিথিলার পাশে দাঁড়িয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা চৌধুরী টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, জান্নাতুল ফেরদৌস ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ অনেকে সামাজিকমাধ্যমে মিথিলার জন্য ভোট চেয়ে পোস্ট দিচ্ছেন।


উল্লেখ্য: দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ মিথিলাকে ভোট দিতে পারবেন। এজন্য মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে ‘গেট ভোট’ অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘পিপলস চয়েস’ সেকশনসহ বেশ কয়েকটি বিভাগে গিয়ে তানজিয়া জামান মিথিলাকে নির্বাচন করা যাবে। প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে অতিরিক্ত ভোট দেওয়ার সুযোগও রয়েছে।



উল্লেখ্য, তানজিয়া জামান মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরে ‘ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতেন। এর আগে ২০২০ সালেও একই খেতাব অর্জন করেছিলেন, তবে করোনার কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি তিনি।