১০ বৈশাখ, ১৪৩৩
২৩ এপ্রিল, ২০২৬

গণআন্দোলনে শহীদদের প্রতি শিরোপা উৎসর্গ বাংলাদেশের

Admin Published: August 28, 2024, 6:03 pm
গণআন্দোলনে শহীদদের প্রতি শিরোপা উৎসর্গ বাংলাদেশের

ডিএনএন ডেস্ক : নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। গণআন্দোলনে শহীদ ছাত্র-জনতাকে এ শিরোপা উৎসর্গ করেছেন দলটি কোচ কোচ মারুফুল হক ও ফাইনালের অন্যতম গোলদাতা রাব্বি হোসেন রাহুল। 

ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে ম্যাচ সম্প্রচারকারি প্রতিষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে মারুফুল হক বলেন, ‘আমাদের এই সাফল্য ও আমার এই অর্জন উৎসর্গ করতে চাই যারা সাম্প্রতিক সময়ে আন্দোলনে প্রয়াত হয়েছেন।’  এ ছাড়া ফাইনালের জয়ের অন্যতম নায়ক ও জোড়া গোলদাতা মিরাজুল ইসলাম। নিজে দুই গোলের পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরেক গোল। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় মিরাজুল বলেন, ‘আমরা আজ নিজের জন্য খেলিনি, দেশের সবার জন্যই খেলেছি। নেপালও ভালো খেলেছে, আল্লাহ আমাদের সহায় হয়েছে আমরা চ্যাম্পিয়ন হয়েছি।’ 

এর আগে টুর্নামেন্টের শুরুর দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করে বাংলাদেশ দল। টুর্নামেন্টে নিজেদের প্রথম গোল করে মিরাজুল ইসলাম ভিন্ন একটি টি শার্ট পড়েছিলেন। সেখানে তিনি আবু সাঈদ-মুগ্ধকে স্মরণ করেন।