১০ বৈশাখ, ১৪৩৩
২৩ এপ্রিল, ২০২৬

জোভান কেয়ার কোটিপতি

Admin Published: December 27, 2025, 12:28 pm
জোভান কেয়ার কোটিপতি

ডিএনএন ডেস্ক: এ প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী জোভান ও কেয়া পায়েল আবারও একসঙ্গে হাজির হয়েছেন নতুন নাটকে। তাদের অভিনীত নাটকের নাম ‘কোটিপতি’। সম্প্রতি নাটকটি সিএমএসভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং নির্মাণ করেছেন এস আর মজুমদার। সুন্দর গল্প ও বাস্তব জীবনের অনুভূতি নিয়ে এগিয়ে চলে ‘কোটিপতি’।


নাটকটিতে অভিনয় প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, “জোভান ভাইয়ের সঙ্গে এর আগে


বহু নাটকে অভিনয় করেছি। এর মধ্যে ‘সুইটহার্ট’, ‘শ্বশুরবাড়ি’, ‘তেলবাজ’, ‘টিকটকার বউ’, ‘নকলবাজ’, ‘প্রথম প্রেম’, ‘স্যারের বিয়ে’, ‘ইতির ঈদি’, ‘পসেসিভ ওয়াইফ’-এর মতো নাটকগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রায় সব নাটকেই আমরা দর্শকের দারুণ সাড়া পেয়েছি। এস আর মজুমদার ভাইয়ের এ নাটকের গল্পটাই মূল শক্তি। তাই কাজটি করতেও ভীষণ


ভালো লেগেছে। পুরো ইউনিট অনেক পরিশ্রম করেছে, আশা করছি দর্শকের ভালো লাগবে।”


নাটকটি নিয়ে আশাবাদী নির্মাতা এস আর মজুমদারও। তিনি বলেন, “এর আগে জোভান ও কেয়া পায়েলকে নিয়ে আমি


আটটি নাটক নির্মাণ করেছি। তবে তাদের একসঙ্গে নিয়ে মাত্র একটি নাটক করেছিলাম—‘মামা ভাগ্নে চারশ বিশ’। ‘কোটিপতি’ তাদের নিয়ে আমার দ্বিতীয় একসঙ্গে করা নাটক। গল্পের নায়ক জোভান একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। একসময় সে কোটিপতি হয়ে যায়, কিন্তু সেই সত্য পরিবারকে জানাতে চায় না। তার ধারণা, সত্য প্রকাশ পেলে মধ্যবিত্ত জীবনের যে আনন্দ, তা আর উপভোগ করতে পারবে না। এ ভাবনা থেকেই নাটকের গল্প এগিয়েছে। জোভান ও কেয়া পায়েল দুজনই দারুণ অভিনয় করেছে। নাটকটি নিয়ে আমি খুবই আশাবাদী।”


গল্প, অভিনয় ও বাস্তব জীবনের আবেগ—সব মিলিয়ে ‘কোটিপতি’ দর্শকের মন ছুঁয়ে যাবে বলেই প্রত্যাশা নির্মাতা ও শিল্পীদের।