১০ বৈশাখ, ১৪৩৩
২৩ এপ্রিল, ২০২৬

মাঘের সন্ধ্যায় রাজধানীতে নামল বৃষ্টি

Admin Published: January 24, 2024, 7:49 pm
মাঘের সন্ধ্যায় রাজধানীতে নামল বৃষ্টি

মাঘ মাস শুরু হয়েছে ১০ দিন হলো।  ঘুন কুয়াশায় নেই সূর্যের দেখা, আর বিকেল থেকেই আকাশ ছিল গুমোট।  এরমধ্যেই বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে নামল গুঁড়িগুঁড়ি বৃষ্টি।

গত কয়েকদিন রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিল না সূর্যের দেখা।  তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত।

এদিন সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝড়েছে।  

দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।  সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট।  সূর্যের দেখা পেতে পেতে সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়।  আবহাওয়ার এ অবস্থার মধ্যে ঢাকাসহ দেশের চার বিভাগে বৃষ্টির আভাস আগেই দিয়েছিল অধিদপ্তর।

এরআগে, সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।  এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।