স্টাফ রিপোর্টার : ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মো. আব্দুল মান্নান-খন্দকার মিজানুর রহমান খোকন প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। গত শনিবার ভোট শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
এতে মোট ২৬টি পদের সবকয়টিতে মান্নান-খোকন প্যানেল থেকে জয়লাভ করেছে। মোট ৭৯১ জন ভোটারের মধ্যে ৪৫১ জন ভোট প্রদান করেন। এরমধ্যে ৬২ টি ব্যালট বাতিল হয়। সভাপতি পদে আব্দুল মান্নান ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হোন। সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন পেয়েছেন ২৯১ ভোট।