১০ বৈশাখ, ১৪৩৩
২৩ এপ্রিল, ২০২৬

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৩ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

Admin Published: August 29, 2024, 2:12 pm
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৩ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

 ‍ডিএনএন ডেস্ক :  সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।  

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।   ব্যাংকের পর্ষদ সভায় অর্থনৈতিক সংকটময় অবস্থা, বন্যা পরিস্থিতিসহ দেশের সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জানা যায়, এই টাকার ২২ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এবং এক কোটি টাকা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আগস্ট মাসের একদিনের মূল বেতন হতে দেওয়া হচ্ছে।  এ তহবিল থেকে জুলাই-২০২৪ ছাত্র-জনতার অভ্যুত্থানে হতাহতদের সাহায্যে গঠিত ফাউন্ডেশনে পাঁচ কোটি টাকা দেওয়া হবে বলেও পর্ষদে সিদ্ধান্ত হয়।