১০ বৈশাখ, ১৪৩৩
২৪ এপ্রিল, ২০২৬

রাবিতে ফ্যাসিবাদ নির্মূল কমিটি গঠন

Admin Published: September 5, 2024, 9:06 pm
রাবিতে ফ্যাসিবাদ নির্মূল কমিটি গঠন

ডিএনএন ডেস্কঃ চব্বিশের জুলাই বিপ্লবকে চিরঞ্জীব রাখতে এবং বিপ্লবের গণহত্যাকারী ঘাতকদের বিচার নিশ্চিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ নির্মূল কমিটি (ফ্যানিক) গঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক মো. আমীরুল ইসলাম কনক।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানাকে আহ্বায়ক ও আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জসিম রানাকে সদস্য সচিব করা হয়েছে।  এছাড়াও ১২২ জন সাধারণ সদস্যসহ ১২৪ সদস্য বিশিষ্ট কমিটি কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। 

কেন্দ্রীয় কমিটির পাশাপাশি সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে আলাদা আলাদা আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচন করে হল ভিত্তিক কমিটি ঘোষণা করে। প্রতিটি হলে ১ জন আহ্বায়ক, ১ জন সদস্য সচিব ও ৩৪ জন সাধারণ সদস্যসহ ৩৬ সদস্য বিশিষ্ট হল কমিটি ঘোষণা করা করে। 

কমিটি ঘোষণা করে অধ্যাপক আমীরুল ইসলাম কনক বলেন, আমরা বাংলাদেশে সব ধরনের ফ্যাসিবাদ মুক্ত দেখতে চাই। আমাদের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার মূলমন্ত্র ছিলো সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক  ন্যায় বিচারের বাংলাদেশ। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পরে বাংলাদেশে সাম্য প্রতিষ্ঠিত হয়নি।  মানবিক মর্যাদা অর্থাৎ প্রতিটি মানুষের যে সমান অধিকার তা প্রতিষ্ঠিত হয়নি। সে জায়গা থেকে ইতিপূর্বে বাংলাদেশে যেসকল শাসকগোষ্ঠী ছিলো তারা এদেশে একই কায়দায় এবং সংবিধান কে ব্যবহার করে কমবেশি সকল দলই ফ্যাসিবাদকে কায়েম করেছে। যার কারণে চূড়ান্ত পর্যায়ে ২০২৪ এ এসে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে এদেশের ছাত্রসমাজ যে অভ্যুত্থান ঘটিয়েছে এবং ভবিষ্যতে যাতে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সেই লক্ষে কোনো দল,ব্যক্তি বা মতাদর্শ কে লক্ষ্য করে নয়, সকল রকমের স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার প্রত্যয় নিয়ে আজকে এই ফ্যাসিবাদ নির্মুল কমিটি গঠিত হতে যাচ্ছে।

ডিএনএন/এলএস/৫ সেপ্টেম্বর