১০ বৈশাখ, ১৪৩৩
২৪ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বিক্ষোভ

Admin Published: November 25, 2024, 5:39 pm
রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। আলেম ওলামা ও তাওহীদি জনতা, রাজশাহীর ব্যানারে সোমবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে লাগানো সাইনবোর্ড খুলে ভেঙে ফেলা হয়।

এর আগে দুপুরে তাওহীদি জনতা নগরের সাহেববাজার জিরোপয়েন্টে জড়ো হয়। সেখানে সমাবেশে পত্রিকা দুটির বিরুদ্ধে নানা শ্লোগান দেওয়া হয়। বক্তারা প্রথম আলো ও ডেইলি স্টারকে ‘ভারতীয় আধিপাত্যবাদ প্রসারের মূল হোতা’ হিসেবে উল্লেখ করেন।

এরপর মিছিল নিয়ে তারা শ্লোগান দিতে দিতে কুমারপাড়া এলাকায় প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে যান। এ সময় সেখানে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন দেওয়া হয়। তবে এ সময় প্রথম আলোর রাজশাহী কার্যালয় তালাবদ্ধ ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশও উপস্থিত ছিল।