৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

৩৬ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Admin Published: June 24, 2026, 11:28 pm
৩৬ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ডিএনএন ডেস্ক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট (গ্রস) রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ২৪ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১০৩ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৫৫২ দশমিক ৬৭ মিলিয়ন ডলার।


এর আগের দিন, অর্থাৎ ২৩ জুন দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন ডলার। ফলে এক দিনের ব্যবধানে রিজার্ভে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।


উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে মোট রিজার্ভ থেকে বিভিন্ন স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দেওয়ার পর যে পরিমাণ অবশিষ্ট থাকে, সেটিই নিট রিজার্ভ হিসেবে গণ্য হয়।