২৭ কার্তিক, ১৪৩৩
১১ নভেম্বর, ২০২৬
News Banner

আন্তালিয়া লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

Admin Published: November 11, 2026, 5:50 pm
আন্তালিয়া লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

ডিএনএন ডেস্ক: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১)-এর অংশ হিসেবে ‘আন্তালিয়া লিডার্স সামিট’-এর উদ্বোধনী অধিবেশন শুরু হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে সম্মেলনস্থলে এ অধিবেশন শুরু হয়।উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। এ ছাড়া রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।


এর আগে স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।


উদ্বোধনী অধিবেশন শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্বনেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলোচনা করেন তিনি।