৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

বাঘায় পর্নোগ্রাফি মামলার আসামিসহ চারজন গ্রেপ্তার

Admin Published: June 14, 2026, 6:11 pm
বাঘায় পর্নোগ্রাফি মামলার আসামিসহ চারজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার এক আসামিসহ পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) গভির রাত থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাঘা থানার নিয়মিত মামলা নং-৯(৬)/২৬-এর এফ.আই.আর.ভুক্ত অন্যতম আসামি মো: রাফিদ হাসান রাজ (২৪) রয়েছেন। তার বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)/৮(২) ধারায় মামলা দয়ের করা হয়েছে। নাটোর জেলার লালপুর উপজেলার বিদিরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রাফিদকে বাঘা পৌরসভা এলাকা থেকে আটক করে অত্র এলাকার তিন বন্ধু-পুরুষের সাথে পুরুষের অশ্রীল ভিডিও ধারন করে পর্নোগ্রাফি তৈরী করেন । এর মধ্যে এক পক্ষের মুখ ভিডিওতে ধারন করা হয়নি। যা পুলিশের কাছে জব্দ রয়েছে। 

ভুক্তভুগী তার অভিযোগে উল্লেখ করেছেন, অত্র এলাকার তিন যুবক তাকে আটক করে একটি ফাকা ঘরে নিয়ে যায়। এরপর তার পর্নোগ্রাফি তৈরী করে। অত:পর টাকা না দিলে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়। নিরুপায় হয়ে  তিনি নগদ এক হাজার-সহ বিকাশে আরো পাঁচ হাজার টাকা দিলে তখন তাকে ছেড়ে দেয়া হয়। পরক্ষনে তিনি নিরুপায় হয়ে থানায় এসে অভিযোগ দিলে তিনজনের মধ্যে একজনকে আটক করে ঐ ভিডিও জব্দ করেন পুলিশ। 

এছাড়াও যৌতুক নিরোধ আইনের মামলায় এক বছর দুই মাসের কারাদন্ড এবং অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: সজিব খান (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার তেতুলিয়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

অন্যদিকে মাদক মামলায় আদালতের পরোয়ানা ভুক্ত পলাতক আসামি মো: নাহিদ ইসলাম ওরফে নাইট (২৭), পিতা শাহজাহান, গ্রাম দক্ষিণ মিলিক বাঘা (পন্ডিতপাড়া)এবং আরেক পরোয়ানা ভুক্ত আসামি মনিরুল ইসলাম ওরফে জমজম (৪২), পিতা মৃত আয়েজ উদ্দিন, গ্রাম কলিগ্রাম, কেউ নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল হক জানান, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়িমিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে বাঘা থানা পুলিশ অফিসার’কে পর্নোগ্রাফির  ঘটনায় তাৎক্ষনাত মামলা নিয়ে সেটি উদ্ধার (জব্দ)-সহ ভিডিও ধারনকারীকে গ্রেফতার করতে পারায় উপজেলার সুধীজন ও সুশীল সমাজের লোকজন তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।