৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতের টুরিস্ট ভিসা

Admin Published: June 25, 2026, 4:55 pm
বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতের টুরিস্ট ভিসা

ডিএনএন ডেস্ক: বাংলাদেশিদের জন্য প্রায় দুই বছর পর আবারও ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত। ২৮ জুন থেকে আবেদন করা যাবে। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।


২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রায় দুই বছর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল ভারত।


এর আগে এ বছরের ১৮ ফেব্রুয়ারি ভারতের সহকারী হাইকমিশনার (সিলেট) অনিরুদ্ধ দাস বলেছেন, বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা বন্ধ আছে। সেগুলো পুনরায় চালু করার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরবে।