১০ ভাদ্র, ১৪৩৩
২৫ আগস্ট, ২০২৬

বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড

Admin Published: June 26, 2026, 6:48 pm
বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড

ডিএনএন ডেস্ক: ৪৮ দলের বিশ্বকাপের সম্প্রসারিত আসরে গোলের নতুন রেকর্ড গড়ে উঠেছে। গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই ২০২২ সালের কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলসংখ্যাকে ছাড়িয়ে গেছে এবারের আসর।বাংলাদেশ সময় শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারায় তুরস্ক। ম্যাচটির প্রথম গোলের মধ্য দিয়েই বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়ে ওঠে।


এ পর্যন্ত ৫৯টি ম্যাচে মোট ১৭৭টি গোল হয়েছে, যা কাতার বিশ্বকাপের ৬৪ ম্যাচে হওয়া ১৭২ গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। অথচ এবারের টুর্নামেন্টে এখনও গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হয়নি।


৪৮ দলের এই বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফলে শেষ পর্যন্ত গোলসংখ্যা আরও অনেক বাড়বে বলে ধারণা করা হচ্ছে।


এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১০টি করে গোল করেছে জার্মানি ও নেদারল্যান্ডস। তিন ম্যাচে সবচেয়ে বেশি ১২ গোল হজম করেছে তিউনিসিয়া।


ব্যক্তিগত পারফরম্যান্সেও এগিয়ে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তিনি এখন পর্যন্ত পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে রয়েছেন। চারটি করে গোল করেছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, ফ্রান্সের কিলিয়ান এমবাপে এবং নরওয়ের আর্লিং হলান্ড।