১০ ভাদ্র, ১৪৩৩
২৫ আগস্ট, ২০২৬

দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

Admin Published: June 26, 2026, 6:41 pm
দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

ডিএনএন ডেস্ক: দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭০২ জনে। শুক্রবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু না হলেও সন্দেহজনক হাম রোগে ৪ শিশু মারা গেছে। একই সময়ে ৮৬৯ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ১০৭ জন নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৩ জনে দাঁড়িয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে।


স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং রোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।