১০ ভাদ্র, ১৪৩৩
২৫ আগস্ট, ২০২৬

হাম উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু

Admin Published: July 8, 2026, 5:26 pm
হাম উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু

ডিএনএন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনই ঢাকা বিভাগে মারা গেছে। বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু বেড়ে দাড়ালো ৭৪৫ এ। এর মধ্যে নিশ্চিত হামে ৯৩ জন ও হামের উপসর্গ নিয়ে ৬৫২ জন মারা গেছে।



গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১০৬ রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগী ১৩ হাজার ৭০ জন।


অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগী সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮ হাজার ১৮০ জন।