৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

অর্থনৈতিক শৃঙ্খলা ফেরাতেই জীবনবান্ধব বাজেট: প্রধানমন্ত্রী

Admin Published: June 29, 2026, 1:48 pm
অর্থনৈতিক শৃঙ্খলা ফেরাতেই জীবনবান্ধব বাজেট: প্রধানমন্ত্রী

ডিএনএন ডেস্ক: ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বাজেট অবিভিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জীবনবান্ধব বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনা এবং অর্থনীতিতে শৃঙ্খলা প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য।সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, “দীর্ঘ আলোচনা ও মতভিন্নতার মধ্যেও সরকার ও বিরোধী পক্ষের অংশগ্রহণে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে, যা ভবিষ্যৎ উন্নয়নের জন্য আশাব্যঞ্জক।”


তিনি আরো বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে শুল্ক ও করভার হ্রাসের ফলে বাজারে স্থিতিশীলতা আনার চেষ্টা করা হয়েছে এবং সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পেয়েছে।”

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “দেশের অর্থনীতি অতীতের বিভিন্ন চাপ ও অস্থিরতা থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে। বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধিকে সামনে রেখে সরকার কাজ করছে।” 


বিরোধী দলের সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “রাজনৈতিক বিতর্ক থাকলেও জাতীয় স্বার্থে অর্থনীতিকে আরো শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো এখন সময়ের দাবি।”


প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক বিদেশ সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ এখন বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির দিকে গুরুত্ব দিচ্ছে, এটি বৈশ্বিক পর্যবেক্ষণেও প্রতিফলিত হচ্ছে।”


তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা, যেখানে বিনিয়োগ বাড়বে, উৎপাদন শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে।”