৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

Admin Published: July 3, 2026, 4:58 pm
পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

ডিএনএন ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাসটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের শেরানি জেলার দানা সার এলাকা থেকে যাত্রা শুরু করেছিল। খাইবার পাখতুনখোয়ায় প্রবেশের কিছুক্ষণ পরই এটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।


বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ আনাদোলু এজেন্সিকে জানান, দুর্ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়।


বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি দুর্ঘটনাস্থলে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।