১০ ভাদ্র, ১৪৩৩
২৫ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক

Admin Published: June 25, 2026, 4:52 pm
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক

ডিএনএন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক চলছে। চীনের ঐতিহাসিক ‘গ্রেট হল’-এ দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক চলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক ১৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এসব তথ্য জানান।পরে প্রধানমন্ত্রী তার সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন। এরপর আগামী শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাই-প্রোফাইল বৈঠক অনুষ্ঠিত হবে।


এই বৈঠককে বাংলাদেশ-চীন সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এতে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।