৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

পরিত্যক্ত কূপে নেমে একে একে চারজনের মৃত্যু

Admin Published: June 20, 2026, 6:58 pm
পরিত্যক্ত কূপে নেমে একে একে চারজনের মৃত্যু

ডিএনএন ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।তারা সবাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের। নিহতরা হলেন, জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশুপুত্র নেইমার ম্রং, রতন নকরেক ও গাবরিয়েল নকরেক। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানান, সকালে ওই কূপে একটি ছাগল পড়ে যায়। প্রথমে গাবরিয়েল নকরেক (৩৫) ছাগলটি উদ্ধারে কূপে নামেন। অনেকক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে একে একে বাকি তিনজন কূপে নামেন। 


কিন্তু কাউরেই কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের মরদেহ উদ্ধার করেন।


মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, 'ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।'