২ অগ্রহায়ণ, ১৪৩৩
১৬ নভেম্বর, ২০২৬
News Banner

রাবিতে আখ কাটা উদ্বোধন

Admin Published: November 15, 2026, 5:21 pm
রাবিতে আখ কাটা উদ্বোধন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কৃষি প্রকল্পের আওতায় চলতি মৌসুমের আখ কাটা শুরু হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় ক্যাম্পাসের পূর্বপ্রান্তের কৃষি মাঠে আখ কেটে এর উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। এসময় অন্যদের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষক ও কমকর্তাগণ উপস্থিত ছিলেন।


এই বছর ২৪ একর জমিতে আখ চাষ করা হয়। এই আখ রাজশাহী চিনিকলে সরবরাহ করা হচ্ছে।