৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির ওয়েবসাইটে মিলবে ই-বুক ও ই-জার্নাল

Admin Published: July 21, 2026, 11:07 pm
রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির ওয়েবসাইটে মিলবে ই-বুক ও ই-জার্নাল

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় লাইব্রেরির ওয়েবসাইটের (www.library.ruet.ac.bd) মাধ্যমে ই-বুক ও ই-জার্নাল অনলাইনে সহজলভ্য করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রুয়েটের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মো. মাহাবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুয়েটের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগন রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির উল্লেখিত ওয়েবসাইটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আইপি ব্যবহার করে ই-বুক ও ই-জার্নাল অনলাইনে স্টাডি করতে পারবেন। 



বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অভ্যন্তরে কেন্দ্রীয় লাইব্রেরি থেকে অথবা ডেক্সটপ. ল্যাপটপ ও স্মার্ট ফোন ব্যবহার করেও উক্ত ই-বুক ও ই-জার্নাল সমূহ ব্রাউজ করে পড়ার পাশপাশি ডাউনলোড করা যাবে।