৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
১৭ মে, ২০২৬

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন রাবি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস

Admin Published: September 9, 2024, 10:40 pm
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন রাবি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন  করেছেন। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) তিনি রেজিস্ট্রার বরাবর তিনি এ আবেদনপত্র জমা দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ সাদ আহমেদ।

এ বিষয়ে রাবি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস জানান, তিনি পদত্যাগ করেননি। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বর্তমান দ্বায়িত্ব শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক পদবি থেকে অব্যাহতি দিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা  বিভাগে পাঠদানে ফেরত পাঠানোর আবেদন করছেন।

উল্লেখ্য,অনিয়ম, অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, শিক্ষার্থীদের বিভিন্নভাবে অসহযোগিতা, সেশন জট সৃষ্টি, দলীয় এজেন্ডা বাস্তবায়ন ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এই অধ্যাপকের বিরুদ্ধে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে দায়িত্বরত পরিচালককে পদত্যাগের দাবি করে আসছে ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। এ ছাড়াও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে তাকে অবাঞ্চিত ঘোষনা করে একটা ব্যানার লাগিয়ে দেয়।

ডিএনএন ডেস্ক/এলএস/৯ সেপ্টেম্বর