স্টাফ রিপোর্টার : চলতি শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির অনুমোদন পেয়েছে রাজশাহীর শাহমখদুম মেডিকেল কলেজ। হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতির্ আনোয়ারুল ইসলাম এর যৌথ বেঞ্চ গত রবিবার (১৮ই জানুয়ারি) শাহ মখদুম মেডিকেল কলেজে চলতি বছরে ছাত্র-ছাত্রীর ভর্তির আবেদন অনুমোদন করেন। এ সময় কলেজের পক্ষে আইনজীবী ছিলেন, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সাকিব মাহবুব এবং অ্যাডভোকেট হামিদুর রহমান।
সোমবার শাহমখদুম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আল্লাহর রহমতে আমরা হাইকোর্টের এই রায়ের মাধ্যমে আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে ন্যায় বিচার পেয়েছি। যার প্রেক্ষিতে আবারো দেশের মানুষ স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার সুযোগ পাবে।