৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য

Admin Published: June 29, 2026, 6:53 pm
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য

ডিএনএন ডেস্ক: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এ লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শতভাগ সাফল্য অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৬৬ হাজার ৩৯৫ জন শিশু। এর বিপরীতে ৬৬ হাজার ৬৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে, যা লক্ষ্যমাত্রার ১০০ দশমিক ৩৮ শতাংশ।Family Law


রাসিকের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ১১৩ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৯ হাজার ১৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ হার ১০০ দশমিক ৩৬ শতাংশ। একইভাবে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৮২ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৫৭ হাজার ৫০২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে, যা ১০০ দশমিক ৩৮ শতাংশ।


এ সাফল্যে নগরবাসী, অভিভাবক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।


তিনি বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের জনস্বাস্থ্য কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বাস্থ্য উন্নয়নে ভবিষ্যতেও রাজশাহী সিটি কর্পোরেশন এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।Maps


উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর ৩৮৪টি কেন্দ্রে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। কর্মসূচি বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ৭৬৮ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেন।