ডিএনএন ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায়। বাংলাদেশের দর্শকদের জন্য টেলিভিশন ও অনলাইন দুই মাধ্যমেই খেলা দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় চ্যানেল বিটিভির পাশাপাশি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।
এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্মেও ম্যাচটি উপভোগ করা যাবে। সাবস্ক্রিপশন সাপেক্ষে মোবাইল বা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপে বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে। পাশাপাশি আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ রয়েছে।