৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬

৭ বছর কারাদণ্ড হতে পারে নাসির দম্পতির

Admin Published: March 30, 2026, 6:43 pm
৭ বছর কারাদণ্ড হতে পারে নাসির দম্পতির

ডিএনএন ডেস্ক: তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগ অস্বীকার করে আদালতে সাফাই সাক্ষ্য দিলেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।সোমবার (৩০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নিজেদের নিরাপরাধ দাবি করে ন্যায়বিচারের আবেদন জানান তিনি।


২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি উত্তরার একটি রেস্তোরাঁয় জাতীয় দলের এক সময়ের ক্রিকেটার নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কিন্তু তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়েই এই বিয়ে করেন বলে অভিযোগ ওঠে। 


এই ঘটনায় তামিমার আগের স্বামী রাকিব একই বছরের ২৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানা ও নাসিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


একই বছরের ৩০ সেপ্টেম্বর নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে আদালত।


এই মামলায় দোষ প্রমাণিত হলে ৫ থেকে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা।