৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬

ঢাকায় আয়ুর্বেদ সেমিনার, রিসেপশন ও কোর্স সমাপনী অনুষ্ঠিত

Admin Published: April 19, 2026, 1:53 pm
ঢাকায় আয়ুর্বেদ সেমিনার, রিসেপশন ও কোর্স সমাপনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ঢাকার মধ্য বাড্ডায় আয়ূর্বেদা বিষয়ক প্রতিষ্ঠান দ্য আয়ূ্র্বেদা'র  উদ্যোগে  আয়ুর্বেদ  বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। শিক্ষা ও গবেষণা ভিত্তিক কার্যক্রমের অংশ হিসেবে আয়ুর্বেদিক প্রোফেশনাল কোর্সেরর নবীন শিক্ষার্থীদের রিসেপশন এবং পঞ্চকর্ম কোর্সের সমাপনী ও সনদ বিতরন  অনুষ্ঠান ১৭ এপ্রিল  শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি মি. এস. সিভারামান । মুখ্য আলোচক ছিলেন দ্য আয়ূর্বেদা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কৃষিবিদ জনাব মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল ও খায়রুল বাশার।

আয়োজিত অনুষ্ঠানে বক্তারা আয়ুর্বেদের গুরুত্ব, এর বৈজ্ঞানিক ভিত্তি এবং আধুনিক স্বাস্থ্যব্যবস্থার সাথে সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রধান অতিথি মি. শিবারমন

 তাঁর বক্তব্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাংস্কৃতিক বন্ধন, পারস্পরিক সহযোগিতা এবং স্বাস্থ্যখাতে যৌথ উদ্যোগের সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি আয়ুর্বেদিক ঔষধ শিল্পের বিকাশ ও সংশ্লিষ্ট খাতের উন্নয়নে মতবিনিময়ে  আগ্রহ প্রকাশ করেন। 


পঞ্চকর্ম কোর্সের সমাপনী অধিবেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও মতামত গুরুত্বসহকারে শোনা হয়। অনুষ্ঠানে ভাষাগত ভিন্নতা সত্ত্বেও আন্তরিকতা ও পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ লক্ষ্য করা যায়।


অনুষ্ঠানে নবীন ও প্রবীণ অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক, সেজনু মিয়া, সাজ্জাদ, দীনা আফরোজ, নাহিদ নুসরাত, লুৎফা আরা বেগম, জয়ন্ত সাহা প্রমুখ।


অনুষ্ঠানটি আয়ুর্বেদ শিক্ষা, গবেষণা ও প্রয়োগে নতুন সম্ভাবনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।