ডিএনএন ডেস্ক: খুলনায় কর্তব্যরত অবস্থায় চাইনিজ রাইফেল নিজের মাথায় ঠেকিয়ে গুলি করেছেন এক পুলিশ কনস্টেবল। সঙ্গে সঙ্গে তিনি মারা যান।শনিবার ভোর সাড়ে ৪টার দিকে খুলনা রেলওয়ে পুলিশ লাইনে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস।
খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, নিহত কনস্টেবল গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে। তিনি গত বছরের ৩ নভেম্বর খুলনা রেলওয়ে পুলিশ লাইনে যোগদান করেন।
তিনি বলেন, তার আচার-আচরণ ভালো ছিল। গত রাতে তার ডিউটি ছিল। ভোর সাড়ে ৪টার দিকে তার ব্যবহৃত চাইনিজ রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।