স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটন বলেছেন, বর্তমান প্রতিযোগিতার যুগে পরিকল্পিতভাবে সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন না করতে পারলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো খুবই দুরূহ ব্যাপার। তাই গ্লোবাল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্যতা, দক্ষতা, বিজ্ঞতা ও উত্তম কৌশলের মাধ্যমে সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন করা দরকার।
শনিবার সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার ৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়নে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামারুজ্জামান, দুর্গাপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন ও সহকারী সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম।
দেলুয়াবাড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমানের সভাপতিত্বে কর্মী শিক্ষা শিবিরে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বাছাইকৃত কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।