৬ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

বাগমারায় আওয়ামী লীগ নেতা আনছার গ্রেফতার

Admin Published: January 30, 2025, 10:51 pm
বাগমারায় আওয়ামী লীগ নেতা আনছার গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারার শ্রীপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আনছার আলী সরদার (৩৫) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। 

বাগমারা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ (৩০ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীপুর জামতলা বাজার থেকে তাঁকে গ্রেফতার করে। 


তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার অভিযোগ রয়েছে। 


জানা যায়, আনছার আলী গত ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার পর কিছু দিন আত্নগোপন ছিলেন। 

তারপর এলাকায় ফিরলে আজ সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানার পুলিশ শ্রীপুর জামতলা বাজার থেকে তাঁকে গ্রেফতার করেছে। 


বাগমারা থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে আনছার আলীর বিরুদ্ধে ৫ আগস্ট যুবদল নেতাকে মারধর, গুলি করা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

এছাড়াও সূত্রটি আরো জানিয়েছে, ফেব্রুয়ারিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে  আন্দোলনে নামার কর্মকান্ডের সাথে জড়িতের অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে ।