৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

Admin Published: August 6, 2024, 5:41 pm
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল
ডিএনএন ডেস্ক : মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি এবং লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।