৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

বাংলাদেশে প্রথম পবিত্র কুরআনের ভাস্কর্য

Admin Published: December 25, 2024, 4:07 pm
বাংলাদেশে প্রথম পবিত্র কুরআনের ভাস্কর্য

ডিএনএন ডেস্ক: পাঁচ আগস্টের পর এই প্রথম বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে নির্মাণ করা হচ্ছে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন এবং আল্লাহর ৯৯ টি নাম বিশিষ্ট নান্দনিক ভাস্কর্য।


শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলায় নির্মাণ হচ্ছে এই ভাস্কর্য। ৮ ফুট প্রস্থ এবং ১৬ ফুট উচ্চতায় নির্মিত এই পবিত্র কোরআনের ভাস্কর্যের নান্দনিক চিত্রকর্ম মুগ্ধ করছে সকলকে।  ইসলামের প্রধান ধর্মগ্রন্থ পবিত্র কুরআনের ভাস্কর্যটি ব্যস্ততম উপজেলায় মসজিদ চত্বর মোড়ে তৈরি করা হয়েছে। 

কিন্তু এখনো এর উদ্বোধন করা হয়নি। কারণ এর বেশ কিছু কাজ এখনো বাকি রয়েছে।


উদ্বোধনের আগেই দূর দূরান্ত থেকে কোরআন প্রেমীরা ছুটে আসছেন। শুধু এক নজর দেখার জন্য। 


জানা যায় জানুয়ারির প্রথম সপ্তাহে কুরআনের এই ভাস্কর্যটি সম্পূর্ণভাবে তৈরি করা হবে।  এরপর ভেদেরগঞ্জ উপজেলার কুরআনের প্রেমীদের নিয়ে উদ্বোধন করা হবে এই ভাস্কর্যটি।