স্টাফ রিপোর্টার : বিসিবি‘র নবনির্বাচিত বোর্ড পরিচালক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও রাজশাহী বিভাগ থেকে বোর্ড পরিচালক মোহাম্মদ মোখলেসুর রহমান শামীমকে সংর্বধনা দিয়েছে রাজশাহী নগরীর বিভিন্ন ক্রিকেট একাডেমী।
শনিবার বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এই সংর্বধণা অনুষ্ঠিত হয়। এসময় কোচ রইসউদ্দিন বাবুর নেতৃত্বে বৈকালী সংঘ ক্রিকেট একাডেমীর ছাত্ররা ফুলেল শুভেচ্ছা জানান খালেদ মাসুদ পাইলট ও মোহাম্মদ মোখলেসুর রহমান শামীম এর হাতে।
এরপর শুভেচ্ছা জানান, ক্রিকেট কোচিং স্কুল, যুব ক্রিকেট স্কুল, কাটাখালী ক্রিকেট একাডেমী, ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমী ও নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমী।
সংর্বধনা অনুষ্ঠানে বিসিবি কাউন্সিলর ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মুসফিকুর রহমান বাবু, সাইফুল্লাহ খান জেম, এফসিআর’র সাধারণ সম্পাদক ওমর শরিফ খান রওনক ও সাধারণ সম্পাদক সেখ মামুন ডলার।
সংবর্ধনার শুরুতে বিসিবি‘র নব-নির্বাচিত পরিচালক পাইলট ও শামীম ক্রিকেট নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এসময় তারা বলেন, এবার রাজশাহীতে বিপিএল‘র ভেন্যু করার পরিকল্পনা রয়েছে বিসিবির। আর ভেন্যুর উন্নয়নের লক্ষে রবিবার বিসিবি থেকে বেশ কয়েকজন প্রতিনিধি আসছেন রাজশাহীতে।