৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান শাবিপ্রবি শিক্ষার্থীদের

Admin Published: July 17, 2024, 1:08 pm
বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান শাবিপ্রবি শিক্ষার্থীদের

ডিএনএন ডেস্ক : বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তের পরপরই কোটাবিরোধী আন্দোলনের ফেসবুক পেজ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান শাবিপ্রবির শিক্ষার্থীরা। তারা হলে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাবে। যদি শিক্ষার্থীদের জোরপূর্বক হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত এই বিজ্ঞপ্তি প্রত্যাহারের আহ্বান জানানো হচ্ছে, অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানানো হয়।

এর আগে উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেটের জরুরি সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে এবং বিকেল ৩টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো। অফিস কার্যক্রম যথারীতি খোলা থাকবে।