৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

বিয়ের ক্ষেত্রে সময় নিচ্ছেন মাহি

Admin Published: June 24, 2025, 1:11 pm
বিয়ের ক্ষেত্রে সময় নিচ্ছেন মাহি

ডিএনএন ডেস্ক:  ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি তার ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, তার সম্পর্কের কথা সবাই জানলেও এখনই বিয়ের জন্য কোনো তাড়াহুড়া করছেন না। সময় নিচ্ছেন দুজনেই।


গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি বলেন, ‘সম্পর্কের কথা সবাই জানে, আমরা সময় নিচ্ছি। মানুষের সঙ্গে যখন সম্পর্ক হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা ভাবে যে এই মানুষটার সঙ্গেই থাকব এবং থাকতে চাই। আমি সব দিয়ে ট্রাই করব থাকার, আমার সবটা দিয়ে। কিন্তু কিছু ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন থাকে, সম্পর্ক টিকে থাকে না। সেটা প্রেমের সম্পর্ক হোক বা বিয়ে। আমাদের অবশ্যই পরিকল্পনা রয়েছে, তারপরও নির্ভর করছে।’


এর আগে মাস দুয়েক আগে সামাজিক মাধ্যমে মাহির দেওয়া একটি স্ট্যাটাস ঘিরে গুঞ্জন ছড়ায় তার সম্পর্ক ভেঙে গেছে। তবে সে সময় মাহি স্পষ্ট করে বলেন, ‘চার বছরের প্রেমের সম্পর্ক আমাদের। একটা স্ট্যাটাস দিয়েছিলাম শুধু যে, বেশ কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছি। এটাকেই মানুষ ভিন্নভাবে নিয়েছে। আমি কোথাও বলিনি আমাদের ব্রেকআপ হয়ে গেছে।’



সাদাত শাফি নাবিল নামের এক তরুণের সঙ্গে মাহির প্রেমের বিষয়টি প্রায় চার বছর ধরে পরিচিত। বছর দুয়েক আগে তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে। মাহি জানিয়েছেন, ভালোবেসে সম্পর্ক এগিয়ে নিচ্ছেন, তবে সবকিছু সময়ের ওপর নির্ভর করছে।


এদিকে মাহি জানিয়েছেন, বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে তার কাজের সংখ্যা কমেছে। তিনি বলেন, ‘এখন ওটিটিতে কাজ আগের তুলনায় কম হচ্ছে। সেটার কারণ আমাদের দেশের পরিস্থিতি, বাজেট এসবই। ভালো কাজ পেলে অবশ্যই করব।’


বড় পর্দায় কাজের প্রসঙ্গে মাহি বলেন, ‘আমার কাছে মনে হয় কি, বড় পর্দার জায়গাটা অনেক বড় একটা জায়গা; একদম পারফেক্টভাবে নিজেকে তৈরি না করে মুভ করাটা রং ডিসিশন।’


সম্পর্ক, ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মাহি। এখন দেখার বিষয়, সময়ের সঙ্গে তার সিদ্ধান্ত কোন দিকে যায়।