৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

বলিউডের ছবিতে সিডনি সুইনিকে প্রস্তাব

Admin Published: September 19, 2025, 11:42 am
বলিউডের ছবিতে সিডনি সুইনিকে প্রস্তাব

ডিএনএন ডেস্ক: হলিউডের ঝলমলে নক্ষত্র সিডনি সুইনি পেয়েছেন বলিউডে কাজের  প্রস্তাব। মাত্র ২৮ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রীকে  ভারতের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল এক ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। আর তার জন্য পারিশ্রমিক ধরা হয়েছে অবিশ্বাস্য ৪৫ মিলিয়ন পাউন্ড।  যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৫০ কোটি টাকা।


বড়সড় এ চুক্তিতে মূল পারিশ্রমিক হিসেবে থাকছে ৩৫ মিলিয়ন পাউন্ড, সঙ্গে স্পনসরশিপ থেকে আরও ১০ মিলিয়ন পাউন্ড। ছবিটিতে সুইনিকে দেখা যাবে এক তরুণ মার্কিন তারকার ভূমিকায়, যিনি প্রেমে পড়বেন এক ভারতীয় সুপারস্টারের।

চিত্রায়ণের পরিকল্পনা করা হয়েছে আগামী বছরের শুরুতে। শুটিং হবে নিউইয়র্ক, প্যারিস, লন্ডন ও দুবাইয়ে।


সূত্রের বরাতে দ্য সান (ইউকে এডিশন)  জানিয়েছে, প্রথমে এমন প্রস্তাবে সিডনি অবাক হয়ে গিয়েছিলেন।  তবে গল্প ও প্রজেক্ট তাকে টানছে। এটা তার গ্লোবাল ক্যারিয়ারকে আরও উঁচুতে তুলতে পারবে বলে ধারণা তার।


এত বড় প্রস্তাব পেলেও সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। কারণ, সুইনির হাতে আগে থেকেই বেশ কিছু হলিউড প্রজেক্ট রয়েছে। 


‘ইউফোরিয়া’ ও ‘দ্য হোয়াইট লোটাস’-এর মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া সিডনি সম্প্রতি বক্সার ক্রিস্টি মার্টিনের জীবনীভিত্তিক চলচ্চিত্র ক্রিস্টি শেষ করেছেন। ছবিটির মুক্তি নির্ধারিত হয়েছে নভেম্বরের ৭ তারিখ।