স্টাফ রিপোর্টার: বুধবার সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি” প্রকল্পের আওতায় ‘সেচের পানি প্রাপ্তি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি বিলোপ কল্পে’ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, রক্ষাগোলার নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ও স্থানীয় (বাঙালী) কৃষক ও সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলামের সঞ্চালনায় তবিনিময় সভার সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন এবং সিসিবিভিও’র পক্ষে কি-নোট উপস্থাপন করেন সিসিবিভিও’র কর্মসূচি কর্মকর্তা জোসেফ হাঁসদা। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব আবু সাঈদ মো: কামরুজ্জামান এনডিসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর মো: আবদুস সালাম, নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা মোঃ সারওয়ার-ই-কামাল স্বপন ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো: আবুল কাশেম। অনুষ্ঠানের প্রারম্ভে মতবিনিমিয় সভার সভাপতি সুধীর সরেন সকলকে শুভেচ্ছা জানিয়ে সূচনা ঘোষণা করেন।
মতবিনিময় সভার কি-নোট উপস্থাপন শেষে বরেন্দ্র অঞ্চলের পানি সংকট আলোকে উপস্থিত নাগরিক সমাজের প্রতিনিধি, রক্ষাগোলা নেতৃবৃন্দ, প্রান্তিক কৃষকগণের পক্ষে মুক্ত আলোচনায় ঈশ্বরীপুর ডিপ টিউবওয়েলের সভ-সভাপতি মোঃ আতাউর রহমান, ডিপ অপারেটর মনিল মারান্ড, সৈইবুর রহমান, নৃতাত্ত্বিক কৃষক বাপ্পী মার্ডী, পার্বতী সরেন, রঞ্জিত রায়, সাংবাদিক প্রতিনিধি আব্দুল বাতেন, মৌদুদ রানা ও নৃতাত্ত্বিক নারী নেত্রী বিউটি তির্কী মতামত প্রদান করেন। মুক্ত আলোচনা শেষে বিএমডিএ প্রতিনিধি আব্দুল লতিফ সরকার ও মো: নাইমুল হাসান বক্তব্য রাখেন। বিএমডিএ এর নির্বাহী পরিচালক তার বক্তব্যে বলেন, সিসিবিভিও আয়োজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার আদায়ে কাজ করবে। তিনি সভায় পরামর্শ দেন আপনারা চেইন অফ কমান্ড মেনে আমার কাছে অভিযোগ পাঠান। আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এই মতবিনিময় গুলো জোন ধরে আয়োজন করতে হবে। তারপর জোনের বিডব্যাক নিয়ে জেলা পর্যায়ে আলোচনা করলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ সুফল পাবে।” পরিশেষে সভার সভাপতি শুভেচ্ছা ও ধন্যবাদ প্রদানের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সিসিবিভিওর কর্মসূচি কর্মকর্তা রুমা লাভলী মূর্মূ ও সমাজ সংগঠক ইমরুল সাদাত।