১০ বৈশাখ, ১৪৩৩
২৩ এপ্রিল, ২০২৬

চারঘাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহপঠি গ্রেফতার

Admin Published: December 3, 2024, 5:34 pm
চারঘাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহপঠি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সালাউদ্দিন নাফিজ (১৯) নামের সহপাঠিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতার ছাত্র নাফিজকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

চারঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল খালেক জানান, পুঠিয়া উপজেলার এক ব্যক্তির তার নবম শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্রীর ধর্ষণের শিকার হয়েছে বলে সোমবার রাতে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে উপজেলার শিবপুর এলাকার আজাম্মেল হকের ছেলে সালাউদ্দিন ওরফে নাফিজকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ওই ছাত্রীর সঙ্গে নাফিজের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরে সোমবার রাতে নাফিজ তার প্রেমিকাকে কৌশলে তার বাড়ীতে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। এ সময় নাফিজের প্রতিবেশীরা বুঝতে পেরে দরজা ধাক্কাধাক্কি করলে নাফিজ পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে সোপর্দ করে। পরে মেয়েটির পিতা বাদী হয়ে নাফিজকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারঘাট মডেল থানায় মামলা করেন। মামলায় অভিযান চালিয়ে পুঠিয়া উপজেলা দীঘলকান্দী গ্রামে তার নিজ বাড়ী থেকে নাফিজকে গ্রেফতার করা হয়েছে।