৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা

Admin Published: August 5, 2024, 3:19 pm
দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা
ডিএনএন ডেস্ক : আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁরা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি। সূত্র : প্রথম আলো