ডিএনএন ডেস্ক: দেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন গত ১৭ মে কানাডা গিয়েছিলেন। দেশটির টরোন্টোতে প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণে একটি অনুষ্ঠান গান গাইতে সেখানে গিয়েছিলেন তিনি।দেশটিতে অবস্থানকালী তিনি আরেক জনপ্রিয় সংগতিশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলেকে (গাড়ি দূর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী) দেখতে গিয়েছিলেন। এরপর গানের অনুষ্ঠান শেষে সম্প্রতি দেশে ফিরেছেন এ সংগীতশিল্পী। ফিরেই গান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।
সম্প্রতি অংশ নিয়েছেন বিটিভির জন্য নির্মিত ঈদ ‘আনন্দমেলা’ অনুষ্টানে। এতে তিনি নিজের গাওয়া জনপ্রিয় গান ‘আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই’ পূনরায় কণ্ঠে তুলেছেন। শনিবার চ্যানেল আইতে শুটিং করবেন বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। শাইখ সিরাজ তাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করছেন। কানাডা যাওয়ার আগে এই তথ্যচিত্রের শুটিং করেছেন তিনি।
কাজের ব্যস্ততা প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘টরোন্টোর শো খুব ভালো হয়েছে। দেশের বাইরেও বাংলা ভাষাভাষী দর্শক এখনো আমাকে এতো ভালোবাসে, শ্রদ্ধা করে তা নতুন করে আবারো উপলদ্ধি করলাম। ১৫টি গান গেয়েই শো শেষ করার কথা ছিল। কিন্তু এর পরেও আমাকে আরো কয়েকটি গান গাইতে হয়েছে দর্শকেরই বিশেষ অনুরোধে। ধন্যবাদ এই শো’য়ের আয়োজকদের। দেশে ফিরেই আনন্দ মেলার জন্য গান গেয়েছি। আর আগামীকাল চ্যানেল আইতে তথ্যচিত্রের শুটিং-এ ব্যস্ত থাকব। এখন বেশ ভালো আছি সুস্থ আছি।’