৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

দুই থেকে তিন হলেন পরম-পিয়া

Admin Published: June 1, 2025, 6:25 pm
দুই থেকে তিন হলেন পরম-পিয়া

ডিএনএন ডেস্ক: বাবা হলেন পশ্চিমবঙ্গের অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। রোববার (১ জুন) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী। মা ও পুত্র দুজনই সুস্থ আছে। খবর সংবাদ প্রতিদিনের।  এদিকে, পরম-পিয়াকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে শুরু করে তাঁদের ভক্ত-অনুসারীরা।


ফেব্রুয়ারি মাসেই সুখবর দিয়েছিলেন এই দম্পতি। সোশ্যাল মিডিয়ায় সমাজকর্মী-গায়িকা পিয়া চক্রবর্তী, পরমের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছিলেন- এবার তাঁদের দুই থেকে তিন হওয়ার পালা।


২০২৩ সালের নভেম্বরে ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন পরম-পিয়া। তবে বিয়ের আগে তাঁদের প্রেম নিয়ে দুজনেই জানিয়েছেন, তাঁরা শুধুই ভালো বন্ধু।


চলতি বছরটা পরমব্রতর জন্য ভালো বলেই দেখা যাচ্ছে। তাঁর ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ থেকে ‘কিলবিল সোসাইটি’ বক্স অফিসে ভালো ফল করেছে।