৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

এক দশক পর বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

Admin Published: January 5, 2025, 5:49 pm
এক দশক পর বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

ডিএনএন ডেস্ক: পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টে ইন্ডিয়াকে হারিয়ে  ১০ বছর পর সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। সফরকারী দলকে ছয় উইকেটে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লিখিয়েছে অজিরা। 

ভারতের দেওয়া  ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। দলীয় ৩৯ সালে কৃষ্ণনার শিকার হয়ে সাজঘরে ফেরেন কনসটাস। উইকেটে থিতু হতে পারেননি লাবুশেন এবং স্মিত,এই দুই ব্যাটারের পথের কাঁটা হয়ে দাঁড়ান প্রসীদ কৃষ্ণা। তবে খোয়াজা হেড এর চতুর্থ উইকেটে ৪৪ রানের জুটি সুবিধাজনক জায়গায় নিয়ে অস্ট্রেলিয়াকে। তবে খোয়াজা ৪১ রানে আউট হলে ওয়েবস্টার কে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন ট্রাভিস হেড ,এই ব্যাটার  ৫৮রানের অবিচ্ছিন্ন জুটি দলকে এগিয়ে নিয়ে যায় জয়ের বন্দরে। 


এর আগে ছয় উইকেটে ১৪১ রান নিয়ে খেলতে নামা ইন্ডিয়া মাত্র ১৬ রান যোগ করতেই হারিয়ে বসে বাকি চার উইকেট,বোলান্ডের বোলিং তোপে মুখ থুবড়ে পড়ে ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ। তাই তো ম্যাচ সেরার পুরস্কার এই পেসারের হাতে।